নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৬:৩৬:৩৭
তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ: ড.খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামীতে দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি দেশ ও জাতির উন্নয়নের স্বপ্নসারথি। বর্তমান জাতীয় রাজনীতিতে তাঁর কোনো বিকল্প নেই। তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দ্রুততম সময়ে বিশ্বে বাংলাদেশ শির উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্য অর্জন ও জনগণের স্বপ্ন পূরণে তাঁর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করছে।
সোমবার (১১মে) দাউদকান্দি উপজেলা সদরে নিজ বাসভবন 'মারুফ ভিলা' প্রাঙ্গণে দাউদকান্দি উপজেলা, পৌর এবং মেঘনা বিএনপির তিনি যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাবার প্রাক্কালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা-১ আসনের ২০ কি.মি স্থানে মেঘনা, দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীগণ সংবর্ধনা জ্ঞাপনের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করেছে।
ড.খন্দকার মারুফ বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দু:শাসনে নিষ্পেষিত জাতি অনেক পিছিয়ে পড়েছে। দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করতে তারেক রহমান অগ্রনায়ক হয়ে রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দু:স্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড,হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প- 'খাল খনন কর্মসূচি' আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি এরই মধ্যে রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন। জনগণ উদ্বেলিত, উচ্ছ্বসিত ও আশাবাদী হয়ে উঠেছে।
দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ বিএনপি নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভুইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, দাউদকান্দি বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার ও কামাল হোসেন, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম.এম মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক দিলারা শিরীন, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ, কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বোরহানউদ্দিন ভুইয়া, মেঘনা যুব দলের আহবায়ক আতাউর রহমান ভুইয়া,দাউদকান্দি উপজেলা যুব দলের আহবায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো.রোমান খন্দকার, দাউদকান্দি পৌর যুব দলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ভুইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,পৌর মহিলা দল সভাপতি আইরীন সরকার,সাধারণ সম্পাদক শিল্পী আক্তার,দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন খন্দকারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
কর্মীসভায় ড.খন্দকার মারুফ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে দেশ ও জনগণের জন্য কাজ করে। জনগণ নিশ্চিদ্র নিরাপদে,সুখ স্বাচ্ছ্যন্দে জীবন যাপন করতে পারে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করছে। মানুষ এইসব গণমুখী কর্মকাণ্ডের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন।
তিনি বলেন,বিগত আওয়ামী ফ্যাসিস্টের জুলুম নিপীড়নে জাতি হয়েছিলো পথহারা।তারেক রহমান অগ্রপথিক হয়ে জাতিকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে।
তিনি বলেন, দেশের শিশু,কিশোর ও যুবকদের মাদক ও জুয়ার নেশাকে 'না' বলতে এবং খেলাধুলার দিকে দৃষ্টি ফেরাতে প্রধানমন্ত্রী বিভিন্ন নান্দনিক কর্মসূচি হাতে নিয়েছেন। ফ্যাসিবাদ সরকার পাবলিক পরীক্ষায় পাইকারী হারে কেবল পাশের সংখ্যা বাড়িয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমাদের সরকার পাশের হার নয়, শিক্ষার মানোন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে সততার রাজনীতি করার জন্য ড.খন্দকার মারুফ নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
যৌথসভায় গৃহীত প্রস্তাবে সিদ্ধান্ত হয়েছে, মেঘনা উপজেলার ভাটের চর,দাউদকান্দি সেতু টোলপ্লাজা, বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর, রায়পুর এবং ইলিয়টগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ বিপুলভাবে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাবেন।