নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৩:৪৫
রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে ইসিতে ১১ দলীয় জোট
১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতিপদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সেখানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটে শরিক প্রতিটি দলের শীর্ষ নেতারা।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।