নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:০৩
৮ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির সমাবেশ
বিএনপি ৮ ফেব্রুয়ারি রোববার ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে এ জনসমাবেশ।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে দলের আমাদের সর্বশেষ যে কর্মসূচি
তা ৯ ফেব্রুয়ারি না করে ৮ তারিখে করবো। এই সংশোধনী আমি জানালাম। প্রধান অতিথি হিসেবে
দলের চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখবেন।
৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী
ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে রিজভী বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য এবার জনগণ ধানের শীষে
ভোট দিন। কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব
হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ।