শাহপরান, কসবা-আখাউড়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৭:২২
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় কসবার শফিকুল নিহত
ইতালির বেরগামোতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৫৫) কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
রবিবার (২৬ এপ্রিল) ইতালির বেরগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়।
শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় নিহতের স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।