নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ সকাল ০৯:১৮:২৯
ইরাকে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে তিন বাংলাদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যুরে ঘটনা ঘটেছে।
৫ মার্চ বৃহস্পতিবার বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। তারা একটি শোকবার্তাও প্রকাশ করেছে।নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়ার এবং একজন ফেনী জেলার বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে দূতাবাস জানিয়েছে, মৃত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং- A18633961)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের বাংলাদেশ দূতাবাস।