সাদিক রহমান , নিউ ইয়র্ক প্রতিনিধি
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:১০
নিউ ইয়র্কে চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ স্লোগানে ৪০তম ফোবানা সম্মেলন উদযাপিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে উদযাপিত হলো ৪০তম ফোবানা সম্মেলন। ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিনদিনব্যাপী এই উদযাপনের আয়োজন করেন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা।
সংগঠনের আহ্বায়ক নুরুল আমিন বাবু, প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম ও সদস্য সচিব মঞ্জুর কাদেরের আয়োজনে আয়োজনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ড. নুরুন নবী।
কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর সভাপত্বিতে এক্সেকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ও উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়ার পরিচালনায়,যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির " Evangel ChristianCenter " এ হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দেশ বিদেশের শত শত জনপ্রিয় শিল্পীবৃন্দ যেমন-আঁখি আলমগীর, প্রিয়দর্শনী মৌসুমী, বিন্দু কনা, শাহ মাহামুব, শিশু শিল্পী সাগ্নিক মজুমদার ও লালন শিল্পী মেলাল করিমসহ অনেকে এতে গান পরিবেশ করেন।
অভিনেত্রী লুৎফুন নাহার লতার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এবারের ফোবানা সম্মেলনটি ছিল খুবই আনন্দদায়ক ও উপভোগ্য। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আগত অনেক বরেণ্য গুণী ব্যাক্তি এ আয়োজনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্রের হাজি আব্দুল কাদের মিয়া,আলী কবির চান, সাংবাদিক ও লেখক জনাব দস্তগীর আহমেদ, আব্দুল হামিদ, এইচ এম ইকবালসহ আরো অনেকে।