নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫০:৫২
ক্রিকেট বোর্ড ‘সার্কাসে’ পরিণত হয়েছে: সাবেক ক্রিকেটার আফতাব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষমতা দখল নিয়ে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ বলেছেন, বর্তমানে ক্রিকেট বোর্ডে যে পরিস্থিতি চলছে তা যেন ‘সার্কাসে’ পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকেট কিনেন আপনার ওই টিকেট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানে ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ টেনে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা অ্যাকচুয়ালি কোথায় সেটাই জানি না। অথচ আমি ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করছি।’
'শরীর এত নড়বড়ে হলে বিশ্রাম নিন', বিদেশি ক্রিকেটারদের ওপর চটলেন গাভাস্কার'শরীর এত নড়বড়ে হলে বিশ্রাম নিন', বিদেশি ক্রিকেটারদের ওপর চটলেন গাভাস্কার
শেষে হতাশা প্রকাশ করে আফতাব বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানিয়ে দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পিটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানালাম।’