নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ রাত ১০:৪৬:৫৬
ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প
আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের ফুটবল দলকে "স্বাগত" জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যদিও "তাদের নিজস্ব নিরাপত্তার জন্য" এটি যথার্থ পদক্ষেপ নাও হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে উল্লেখ করেছেন তিনি।
আগামী ১১ই জুন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর শুরু হওয়ার কথা রয়েছে।
যেখানে ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়াম এবং ২৬শে জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের।
এদিকে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মঙ্গলবার সন্দেহ প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি।
মার্কিন প্রশাসনকে নিয়ে করা এক মন্তব্যে তিনি বলেছেন, "এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনও অবস্থাতেই এই বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই।"
"আমাদের ছেলেরা নিরাপদ নয়, এবং অংশগ্রহণের মতো পরিস্থিতিও নেই," বলেন তিনি।
যদিও, ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন যে, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং মি. ট্রাম্প তাকে বলেছেন যে, ইরানকে টুর্নামেন্টে অংশ নিতে "স্বাগত"।