নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৮:৪৬
বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে সিদ্ধান্ত থেকে সরবেনা পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় আইসিসির এই সিদ্ধান্ত। আর এর প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে আইসিসি।
তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলছেন, পাকিস্তানকে
তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে
সরে আসবে না পাকিস্তান। তিনি জিও নিউজকে বলেন, 'পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ
খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।'
ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেছেন, 'যত ইচ্ছে
আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি
তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি। পাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা
ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের
নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।'
অনেকে মনে করছেন পাকিস্তান, বাংলাদেশকে শাস্তি দিতে পারে
আইসিসি। এ প্রসঙ্গে রশিদ লতিফ বলেন, '(নিষিদ্ধ করলে) বাংলাদেশ-পাকিস্তান মিলে আমরা
এমন একটা টুর্নামেন্ট করব যেখানে আমরা নিজেদের মধ্যেই খেলব।'