নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ সকাল ১০:০১:৪১
বিশ্বকাপ: একযুগ পর নকআউট পর্বে জার্মানি
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত চ্যাম্পিয়ন হয়েছিলো জার্মানি। কিন্তু এরপর ঘটলো ছন্দপতন। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কি দুঃসময় অপেক্ষা করছিল জার্মানদের সামনে! ফুটবলের অন্যতম পরাশক্তি যে জার্মানি বারাবরই বিশ্বকাপ শুরু করে হট ফেভারিট হিসেবে। তারাই পরবর্তী দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেতে পারেনি। ২০১৮ ও ২০২২ দুইবারই জার্মানদের বিদায় নিতে হয়েছে নকআউট ম্যাচের আগে। অথচ ২০১৮ সালের আগে কখনোই তারা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি।
আগের পাঁচ বিশ্বকাপে জার্মানির কোচ ছিলেন জোয়াকিম লো।এবার প্রথমবার বিশ্বকাপে কোচ হিসেবে অভিষেক নাগালসম্যান।হার্ভাটজ,মুসিয়ালদের মত প্রতিভাবানদের নিয়ে তৈরী দল নিকট অতীতের দুঃসহ স্রৃতি মুছে ফেলতে চায়। সেই লক্ষ্যের শুরুটা দারুন ভাবে করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচে কুরাসাওকে সাত গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। শনিবার দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্ট প্রথমে লিড নিয়ে ভয় পাইয়ে দিয়েছিল। তবে আগের দুই বিশ্বকাপের মতো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেয়নি জার্মানরা। ডেনিজ উনদাভের জোড়া গোলের দারুন প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানের জয়ের হাসি আসে নাগালসম্যানের দল।
টানা দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট। আর তাতেই জয়ে ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।শেষবার নকআউট পড়বে যাওয়া জার্মানরা চ্যাম্পিয়ন হয়েই আসর শেষ করেছিল। এবারও নিশ্চয়ই তেমন কিছুরই প্রত্যাশা থাকবে বিশ্বজুড়ে কোটি জার্মান ভক্তের।