নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৩০
আমি খুব নার্ভাস ছিলাম, ‘নজর কাড়া’ সেই শট নিয়ে ঋতুপর্ণা
বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম প্রাণভোমরা ঋতুপর্ণা চাকমা। তিনি জাতীয় দলের জন্য যেনো দিন দিন অপরিহার্য হয়ে ওঠেছেন। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এই ফুটবলার এখন এশিয়ান মঞ্চেও আলো ফেলেছেন।
৩ মার্চ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী এশিয়ান কাপে
চীনের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে পায়ের জাদু দেখিয়ে মাত
করেছেন তিনি। বিশেষ করে ১৩তম মিনিটে নেওয়া তার ওই দারুণ শট আলাদা করে নজর কেড়েছে সবার।
বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রায় গোল হয়েই গিয়েছিল।
লাফিয়ে ওঠে সেটিকে কোনোমতে কর্ণারের বিনিময়ে রক্ষা করেছিলেন ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার
চীনের গোলরক্ষক চেন চেন।
ম্যাচ শেষে নিজের সেই শট নিয়ে কথা বলকে গিয়ে ঋতুপর্ণা
বলেন, ‘ভেবেছিলাম আমার নেওয়া শুটটা গোল হবে, যদি এটা গোল হতো আমার ক্যারিয়ারের সেরা
গোল হিসেবে ভেবে নিতাম ৷’
তবে তিনি বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম ৷ আমরা খুব ভাগ্যবান
যে চীনের মতো দলের বিপক্ষে খেলেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’
দক্ষিণ এশিয়ান অঞ্চলে বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী,
টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন তারা। সেই ফাইনালগুলোতেও নজর কেড়েছিলেন ঋতুপর্ণা। বিশেষ
করে দ্বিতীয় ফাইনালে তার গোলেই শিরোপা জিতেছিল বাংলাদেশ।
তবে এশিয়ান মঞ্চে প্রথমবার মাঠে নেমেছিল বাংলাদেশ। তার
ওপর আবার প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল শক্তিশালী প্রতিপক্ষ চীনের বিপক্ষে। তাই কিছুটা
নার্ভাস ছিলেন টাইগ্রেস এই ফুটবলার। তবে প্রতিপক্ষের কাছে থেকে শিখেছেন অনেক কিছু।