ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

প্রশ্নপত্র ফাঁস: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রশ্নপত্র ফাঁস: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে সড়ক অবরোধ


ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাতমসজিদ সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক ও সাড়ে ১১টার দিকে মানিক মিয়া সড়কে অবরোধ করে তারা।রাজধানীর সিদ্ধেশ্বরী গালর্স কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রার্থী বলেন, শুরুর মিনিটখানেক আগে পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁরা শুনেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাঁর বাড়ি সিলেট।আরেকজন বলেন, প্রশ্নপত্র দেওয়ার সময় শিক্ষকেরা বললেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই বাতিল।পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে।যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বেলা সোয়া একটার দিকে বলেন, ‘পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।২৪২টি পদের এ পরীক্ষায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্ট্যাটাসও দেন।যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোটা তো দেয়নি, যতটুকু দিয়েছে মিল পাওয়া গেছে।’

১ ঘন্টা আগে

৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ


স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের নাগরিকরা লিঙ্গ নির্বিশেষে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে ১ অক্টোবর সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা।তবে ওই সময়ের মধ্যে সিস্টেম থেকে User ID পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।পরীক্ষার ফি ২০০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটি চার্জসহ আরও ৫ টাকা দিতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমবিবিএস/সমমান বা বিডিএস/সমমান পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের ফল আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে প্রকাশিত না হলেও তারা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট সব লিখিত পরীক্ষা ২৫ অক্টোবরের মধ্যে শেষ হতে হবে এবং প্রার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জন করতে হবে। অন্যথায় প্রার্থিতা বাতিল হবে।বিদেশ থেকে অর্জিত ডিগ্রি বা ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইকুইভ্যালেন্স সনদ দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ইস্যু করা সাময়িক বা স্থায়ী নিবন্ধন সনদের সত্যায়িত কপিও জমা দিতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনও প্রার্থী তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, প্রয়োজনীয় তথ্য গোপন, জাল সনদ দাখিল, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা প্রতারণার আশ্রয় নিলে প্রার্থিতা বাতিলসহ পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

২ সপ্তাহ আগে

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের


মর্যাদাপূর্ণ স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর ত্রয়োদশ সংস্করণ এর জন্য আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউন্সিল। যাঁরা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, শিল্প খাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের সাফল্য উদযাপনে এ অ্যাওয়ার্ডের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। বিশ্বজুড়ে সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল।বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের ও প্রভাবকে স্বীকৃতি দিতে চার ক্যাটাগরিতে ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো—জ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি–সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং ব্যবসা ও উদ্ভাবন। যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক দুই পর্যায়েই প্রতিযোগিতা করতে পারবেন।ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী ২৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে চারজনকে আন্তর্জাতিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। পুরস্কার বিজয়ীদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের পরিচিতি বাড়ানো, পেশাগত নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ রয়েছে। পাশাপাশি, নিজেদের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন।বাংলাদেশেও জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের সম্মান জানিয়ে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬। বাংলাদেশে জাতীয় পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী বছরের জানুয়ারিতে। অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের আগস্টে। এ ছাড়া ডিজিটাল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিজয়ীদের গল্প ও সাফল্যের চিত্র সবার সামনে তুলে ধরবে ব্রিটিশ কাউন্সিল।গত বছর বিশ্বের প্রায় ১০০ টি দেশ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১,৮০০ জনের বেশি অ্যালামনাই আবেদন করেন। ‘স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর দ্বাদশ সংস্করণও বেশ সাড়া ফেলে। ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও খাতের বিজয়ী ও চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সম্মাননা দেওয়া হয়।গত বছরের আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবারও আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউন্সিল। বিশ্বের বিভিন্ন দেশে শিল্প ও ব্যবসার খাত গড়ে তোলা, উদ্ভাবনে ভূমিকা রাখা এবং সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীদের সম্মান জানাতেই এ আয়োজন।অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, “যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীরা সেখানে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কীভাবে নিজেদের সমাজ, কর্মক্ষেত্র ও বৃহত্তর সমাজের কাজে লাগাচ্ছেন সেটাকে অনন্য উপায়ে উদযাপন করে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস। বাংলাদেশের যুক্তরাজ্য অ্যালামনাইদের মধ্যে আমরা তাঁদের বৈচিত্র্যময় কাজের ধরণ ও অনুপ্রেরণার জায়গাগুলো স্পষ্টভাবে দেখতে পাই। কেউ বিজ্ঞান ও উদ্ভাবন নিয়ে কাজ করছেন, কেউ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন, আবার কেউ সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন কিছু করছেন।”“আমি সকল যোগ্য যুক্তরাজ্য অ্যালামনাইদেরকে এ সুযোগটি কাজে লাফিয়ে নিজেদের সাফল্য উদযাপন ও তার পেছনের গল্প সবার সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের পরিবর্তনকামী মানুষের একটি কমিউনিটির সঙ্গেও যুক্ত হতে পারবেন। এই অ্যাওয়ার্ড শুধু অ্যালামনাইদের অর্জনের স্বীকৃতি নয়, বরং তাঁদের কাজের প্রভাবকে আরও বিস্তৃত করা এবং নতুন সুযোগ ও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যমও,” যোগ করেন তিনি। আবেদনের বিস্তারিত, ক্যাটাগরি, আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতার শর্তাবলি জানতে ভিজিট করুন: https://www.britishcouncil.org.bd/en/study-uk/alumni-awards-2027

৩ সপ্তাহ আগে

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫


৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।পিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং পুলিশ ক্যাডারে ১১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।চাকরিপ্রত্যাশীদের একটি অংশের দাবি, শুধু দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলেই হবে না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রমও একই সঙ্গে দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের মতে, এ প্রক্রিয়া সমান্তরালভাবে এগোলে নিয়োগ কার্যক্রম আরও দ্রুত শেষ করা সম্ভব হবে এবং সময়মতো নিয়োগ দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন হবে।গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এর ফল প্রকাশ করা হয় ১০ ফেব্রুয়ারি, যেখানে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ৯ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয় লিখিত পরীক্ষা।

২ মাস আগে

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ

৫ জুলাই ২০২৬ সকাল ১১:০৬:১৮

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৫২১ জন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৫২১ জন

২৮ জুন ২০২৬ রাত ০৮:০০:৪৫

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

১৪ জুন ২০২৬ রাত ০৮:১৬:০৯

প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪

৪৭তম বিসিএসে উত্তীর্ণ ৩,৬৩১ জন

৪৭তম বিসিএসে উত্তীর্ণ ৩,৬৩১ জন

৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৯:৫২

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিল নিয়ে এলো বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিল নিয়ে এলো বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’

৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:৩৮

বাংলাদেশ ব্যাংকে ১০৮ ‘সহকারী পরিচালক’ নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ১০৮ ‘সহকারী পরিচালক’ নিয়োগ

৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:২১:০৮

রয়া চৌধুরীর উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড অর্জন

রয়া চৌধুরীর উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড অর্জন

১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:১২:৪৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, হলে নেওয়া নিষিদ্ধ যেসব জিনিস

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, হলে নেওয়া নিষিদ্ধ যেসব জিনিস

১৫ মার্চ ২০২৬ রাত ১১:২২:৫০

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৪৭:২৯

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ

১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৫:১৭

1–15 / মোট 18টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ গণপরিবহনে জিপিএস: অগ্রণী ভূমিকায় ডুপনো ট্র্যাকার বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে সড়ক অবরোধ হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী দিল্লি বিমানবন্দর থেকে ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক রামুতে ২০ হাজার ইয়াবা নিয়ে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায় শুভ মহালয়া আজ দিল্লীতে ককরোচ পার্টির সমাবেশ: ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ পুলিশের টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ গণপরিবহনে জিপিএস: অগ্রণী ভূমিকায় ডুপনো ট্র্যাকার বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে সড়ক অবরোধ হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী দিল্লি বিমানবন্দর থেকে ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক রামুতে ২০ হাজার ইয়াবা নিয়ে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায় শুভ মহালয়া আজ দিল্লীতে ককরোচ পার্টির সমাবেশ: ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ পুলিশের