ঢাকা মঙ্গলবার ২৪ মাঘ ১৪৩১ বিকাল ০৩:১৭:৩৯ (24-Feb-2026)

ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

আর্জেন্টাইন ক্লাবগুলো ধর্মঘটে যাচ্ছে

আর্জেন্টাইন ক্লাবগুলো ধর্মঘটে যাচ্ছে


আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলো ৫-৮ মার্চ পর্যন্ত ধর্মঘটে যাচ্ছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বিচারিক নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সামাজিক নিরাপত্তা অনুদানের অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাপিয়াকে ৫ মার্চ সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে বলেছেন এক বিচারক। তারপরই সোমবার এই ধর্মঘটের ঘোষণা এলো।সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সির (এআরসিএ) দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।এআরসিএ-র করা অভিযোগের প্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ ৫-৮ মার্চ সব প্রথম বিভাগীয় ম্যাচ ও অন্য লিগগুলো স্থগিতের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগের নির্বাহী কমিটি।গত শুক্রবার বিচারক ডিয়েগো আমারান্তে তাপিয়ার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে হাজিরা দিতে বলা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে সামাজিক নিরাপত্তা অনুদানের ১৯ বিলিয়ন পেসো প্রদান না করায় তদন্তের অংশ হিসেবে এই নির্দেশ জারি করেছে আদালত। অবশ্য ধর্মঘটের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে বিচারক আমারান্তে তাপিয়াকে দাপ্তরিক কার্যক্রমের জন্য ২৩-২৮ ফেব্রুয়ারি কলম্বিয়া ও ব্রাজিল যেতে অনুমতি দিয়েছেন। মঙ্গলবার বারাঙ্কুইলাতে একটি অফিসিয়াল ইভেন্টের আমন্ত্রণ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল প্রধান। বৃহস্পতিবার রিও ডি জেনিরোতে কনমেবলের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থাটির পরিষদ বৈঠকে থাকার কথা তাপিয়ার।

৪৪ মিনিট আগে

স্কুল-কলেজের মাঠগুলো শিশু-কিশোরের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্কুল-কলেজের মাঠগুলো শিশু-কিশোরের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর


স্কুল-কলেজের মাঠ শুধু শিক্ষার্থীদের জন্য নয়, স্থানীয় শিশু-কিশোরদের জন্যও উন্মুক্ত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, খেলাধুলার প্রসারে সবচেয়ে জরুরি বিষয় হলো মাঠের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা।বর্তমানে দেশের অনেক স্কুল-কলেজে বড় মাঠ থাকলেও পাঠ শেষ হওয়ার পর সেগুলো বন্ধ রাখা হয়। এতে আশপাশের শিশু-কিশোররা নিয়মিত অনুশীলনের সুযোগ পায় না।এই বাস্তবতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্কুলের মাঠ সন্ধ্যা পর্যন্ত খোলা রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে মাঠ ব্যবহারের একটি কাঠামো তৈরি করা হবে বলেও জানান তিনি।তার মতে, বড় স্টেডিয়াম নির্মাণের চেয়ে বেশি প্রয়োজন প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তোলা। আর সেই পরিবেশ তৈরির প্রথম ধাপ হলো স্কুল ও কলেজের মাঠ।শিশু-কিশোররা যদি সহজে খেলতে পারে, তবে তৃণমূল থেকে প্রতিভা উঠে আসবে, এমনটাই বিশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের।সভায় উপস্থিত সাংবাদিকরা জানান, অনেক জেলায় স্টেডিয়াম থাকলেও সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলো সচল থাকলে স্থানীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল কিংবা অ্যাথলেটিকসের চর্চা বাড়বে। এতে সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের সুযোগও বাড়বে।প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নয়, খেলোয়াড় তৈরির দিকেই গুরুত্ব দিতে চান তারা। এজন্য জেলা প্রশাসকদের প্রতি খালি মাঠ ও স্কুল মাঠ খেলার উপযোগী করে তোলার আহ্বান জানানো হবে। মাঠ ব্যবহারের সময়সূচি নির্ধারণ ও নিরাপত্তা নিশ্চিত করে একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি।ক্রীড়াবিদ ও অভিভাবক মহলের মতে, স্কুল-কলেজের মাঠ উন্মুক্ত হলে মোবাইল ও অনলাইন নির্ভরতা কমবে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা জনপ্রিয় করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন তারা।সব মিলিয়ে, স্টেডিয়ামকেন্দ্রিক উন্নয়নের বাইরে এসে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠকে কেন্দ্র করে ক্রীড়া বিকাশের যে পরিকল্পনার কথা বলা হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের তৃণমূল খেলাধুলায় নতুন গতি আসতে পারে। এখন দেখার বিষয়, ঘোষণার পর বাস্তবে কতটা মাঠ উন্মুক্ত হয়।

১ দিন আগে

ঋতুপর্ণাদের জন্য ফিজিওর খুঁজছে বাফুফে

ঋতুপর্ণাদের জন্য ফিজিওর খুঁজছে বাফুফে


নারী এশিয়া কাপ ফুটবল খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে। ঢাকা থেকে ১৯ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ কন্টিনজেন্ট রওনা হলেও সেখানে ছিলেন না ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান। অসুস্থতার জন্য তিনি দলের সঙ্গে যেতে পারেননি। এশিয়া কাপ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার ফিজিওর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তিনি দলের সঙ্গে যেতে পারছেন না এই খবরটি দিন দুয়েক পর প্রকাশ পেয়েছে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ‘১৮ ফেব্রুয়ারি ফিজিও অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হওয়ায় তিনি দলের সঙ্গে আসতে পারেননি।’ফিজিও ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকিয়া শেষ মুহূর্তে অসুস্থ হওয়ায় বাফুফে বেশ বিপাকে পড়েছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই জায়গায় ফিজিও খুঁজছে ফেডারেশন, বললেন টিম ম্যানেজার, ‘বাংলাদেশ থেকে ফিজিও আনতে ভিসার বিষয় রয়েছে। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। আবার অস্ট্রেলিয়াতেও খোঁজা হচ্ছে। যেটা দ্রুত সম্ভব, সেটাই করা হবে দলের জন্য।’বাংলাদেশ দলের ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান লর্ড। তিনি পার্থের অধিবাসী। তাই সিডনিতে ফিজিও খোঁজার বিষয়ে তিনি তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। 

১ দিন আগে

স্বাগতিক ভারতকে গুঁড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

স্বাগতিক ভারতকে গুঁড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা


সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে কোনো পাত্তাই পেলো না স্বাগতিক ভারত। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ডেভিড মিলারের ফিফটি ও ত্রিস্তান স্টাবসের দুর্দান্ত ক্যামিওতে ১৮৭ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে নিজেদের ঘরের মাঠে ভালো শুরু করতে পারেনি ভারতও। স্কোরবোর্ডে ৫১ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত জেনসেন-মহারাজের দুর্দান্ত বোলিংয়ে ৭ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত। আর তাতেই ৭৬ রানের বড় জয়ে সুপার এইট পর্ব শুরু করে দক্ষিণ আফ্রিকা।আহমেদাবাদে রোববার (২২ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে মাত্র ২০ রান জমা করতেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বসে প্রোটিয়ারা। সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার। একাই কচুকাটা করতে থাকেন ভারতীয় বোলারদের। ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে গড়লেন ৯৭ রানের জুটি। ২৯ বলে ৪৫ রান করে ব্রেভিস ফিরলে ভাঙে তাদের জুটি। আর মিলার ফেরেন ৩৫ বলে ৬৩ রান করে। শেষ দিকে ২৪ বলে ৪৪ রানের ক্যামিও খেলেন ত্রিস্তান স্টাবস। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ইশান কিশানের উইকেট হারায় ভারত। পরের ওভারের প্রথম বলে তিলক ভার্মাকেও হারায় তারা। পাওয়ার প্লেতে ৩১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদবও এদিন থিতু হতে পারেননি উইকেটে। সুন্দর আউট হন ১১ বলে ১১ রান করে। আর অধিনায়ক সূর্যকুমার ফেরেন ২২ বলে ১৮ রান করে। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংও হাল ধরতে ব্যর্থ হয়েছেন। দলীয় ৮৬ রানে হার্দিক পান্ডিয়াকে ফেরান কেশভ মহারাজ। তার এক বল পরেই রিঙ্কু সিংয়ের উইকেটও তুলে নেন এই স্পিনার। একশ’র আগেই ৮ উইকেট হারিয়ে বসে ভারত। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালান শিভম দুবে। শেষ পর্যন্ত তিনি আউট হন ৩৭ বলে ৪২ রান করে। পরের বলেই জসপ্রীত বুমরাহ আউট হলে ১১১ রানেই থেমে যায় ভারতের ইনিংস। প্রোটিয়াদের হয়ে মার্কো জেনসেন শিকার করেন ৪ উইকেট। এছাড়া কেশভ মহারাজ ৩টি, কর্বিন বোশ ২টি ও এইডেন মার্করাম নেন ১টি উইকেট। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহকে মারতে গিয়ে বলের লাইন মিস করেন কুইন্টন ডি কক। দলীয় ১০ রানের মাথায় ডি কক ফেরেন বোল্ড হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৬ রান। পরের ওভারেই এইডেন মার্করামকে ফেরান আর্শদীপ সিং। ৭ বলে ৪ রান করে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এর পরের ওভারে রায়ান রিকেলটনের উইকেট তুলে নেন বুমরাহ। ৭ বলে ৭ রান করে শিভম দুবের হাতে ক্যাচ তুলে দেন রিকেলটন। দলীয় ২০ রানেই তারা হারায় ৩ উইকেট। বিপদের সময় দলের হাল ধরেন ডেভিড মিলার। তাকে যোগ্য সঙ্গ দিলেন ডেওয়াল্ড ব্রেভিস। দুজনে মিলে যোগ করলেন ৫০ বলে ৯৭ রান। ১৩তম ওভারে শিভম দুবের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ব্রেভিস ফিরলে ভাঙে তাদের জুটি। ফেরার আগে ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এরপর মিলারও টিকতে পারেননি বেশিক্ষণ। ভরুন চক্রবর্তীর বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির কাছে ধরা পড়েন তিলক ভার্মার হাতে। ফেরার আগে অবশ্য ৩৫ বলে ৬৩ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন তিনি। এরপর মার্কো জেনসেন ও কর্বিন বোশ দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ত্রিস্তান স্টাবস। ৩ ছক্কা ও ১ চারে ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। আর তাতেই ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আফ্রিকা। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ নেন ৩ উইকেট। এছাড়া আর্শদীপ সিং নেন ২ উইকেট। ভরুন চক্রবর্তী ও শিভম দুবে নেন ১টি করে উইকেট।

১ দিন আগে

আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের সোবহানা মোস্তারি

আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের সোবহানা মোস্তারি

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৯:০৯

মাতৃভাষা দিবসে যে বার্তা দিয়েছেন সাকিব ও মাশরাফি

মাতৃভাষা দিবসে যে বার্তা দিয়েছেন সাকিব ও মাশরাফি

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:০৪

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩০:০৪

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৫০:১৩

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ফিফার ৫ কোটি ডলার দেওয়ার ঘোষণা

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ফিফার ৫ কোটি ডলার দেওয়ার ঘোষণা

২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:৩৬

ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:১০:০২

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৯:৩৯

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:০২:২২

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৭:৪২

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে আয়ারল্যান্ড

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে আয়ারল্যান্ড

১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:২৯:৫৬

নাটকীয় জয়ে সেমিফাইনালের আরও কাছে বাংলাদেশ

নাটকীয় জয়ে সেমিফাইনালের আরও কাছে বাংলাদেশ

১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৮

1–15 / মোট 37টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
বিমানবন্দরে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকত উল্লাহ বুলু আর্জেন্টাইন ক্লাবগুলো ধর্মঘটে যাচ্ছে ১২শ ২ টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের মেরুদণ্ডে সমস্যা কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দিয়ে চিঠি দেশের ৬ সিটি করপোরেশন প্রশাসকের কাজে যোগদান পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন: নতুন প্রশাসক সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত মিসিং ডে: কী হয় এই দিনে? মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন: মির্জা ফখরুল বাণিজ্য চুক্তি: আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে বিনা অনুমতিতে কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞার সম্ভাবনা সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের নিয়োগ জনগণের সঙ্গে প্রতারণা: গোলাম পরওয়ার বাংলাদেশিদের জন্য ১৩ মাস পর খুলল শিলিগুড়ির হোটেল বিমানবন্দরে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকত উল্লাহ বুলু আর্জেন্টাইন ক্লাবগুলো ধর্মঘটে যাচ্ছে ১২শ ২ টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের মেরুদণ্ডে সমস্যা কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দিয়ে চিঠি দেশের ৬ সিটি করপোরেশন প্রশাসকের কাজে যোগদান পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন: নতুন প্রশাসক সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত মিসিং ডে: কী হয় এই দিনে? মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন: মির্জা ফখরুল বাণিজ্য চুক্তি: আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে বিনা অনুমতিতে কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞার সম্ভাবনা সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের নিয়োগ জনগণের সঙ্গে প্রতারণা: গোলাম পরওয়ার বাংলাদেশিদের জন্য ১৩ মাস পর খুলল শিলিগুড়ির হোটেল
LIVE