নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ রাত ০৬:২৩:০০
নাটোরে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস পালন
নাটোরে মহাত্মা ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ লালন একাডেমিতে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) শাহিনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও লালনভক্তরা।
উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন উপজেলার বাউল শিল্পীরা লালন সাঁইজির ভাবসংগীত পরিবেশন করেন। তিন দিনব্যাপী এ আয়োজনে লালনভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে একাডেমি প্রাঙ্গণ।