ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

এসএসসি ও সমমানের ফলাফল আগামীকাল সোমবার

এসএসসি ও সমমানের ফলাফল আগামীকাল সোমবার


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস–এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবে। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে।যেভাবে ফল দেখবেন—ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি—শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিন। Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করুন। এরপর নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন। শেষে সিকিউরিটি ক্যাপচা (যেমন: ৩+৫ = ৮) পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।এসএমএস পদ্ধতি—এ ছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। মোবাইল নম্বর থেকে ১৬১৪০ (16140) অথবা ১৬২২২ (16222) নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। (SSC Dha 123456 2026 Send to 16140)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।মাদ্রাসা: মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<Board Name [First 3 Latter]<Roll<Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।কারিগরি: এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি—শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

২৩ ঘন্টা আগে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফলাফল জানা যাবে।বোর্ড সূত্রে জানা গেছে, মুঠোফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

১ দিন আগে

প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে

প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে


প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

৩ দিন আগে

কারিগরি শিক্ষা অধিদফতরে নতুন তিন সেল গঠন

কারিগরি শিক্ষা অধিদফতরে নতুন তিন সেল গঠন


কারিগরি শিক্ষা অধিদফতরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নতুন তিনটি সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি সেলের দায়িত্বে কর্মকর্তাও নির্ধারণ করেছে অধিদফতর।বৃহস্পতিবার (৬ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদফতরের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।অফিস আদেশ অনুযায়ী, নতুন গঠিত সেলগুলো হলো: প্রোকিউরমেন্ট ইউনিট, ইন্ডাস্ট্রি রিলেশন সেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ সেল।এর মধ্যে প্রোকিউরমেন্ট ইউনিটের দায়িত্ব পালন করবেন অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক। ইন্ডাস্ট্রি রিলেশন সেলের দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালককে। আর ইঞ্জিনিয়ারিং কলেজ সেলের দায়িত্ব পালন করবেন পিটিআইডি শাখার পরিচালক।অধিদফতরের মতে, প্রশাসনিক কার্যক্রমে আরও গতি ও সমন্বয় আনতেই নতুন এ তিনটি সেল গঠন করা হয়েছে।

৩ দিন আগে

জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার অভিযোগ

জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার অভিযোগ

৫ আগস্ট ২০২৬ রাত ১১:০১:৪৪

সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ইগনাইট থেরাপি সেন্টার’ উদ্বোধন

সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ইগনাইট থেরাপি সেন্টার’ উদ্বোধন

৪ আগস্ট ২০২৬ রাত ১১:৩০:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব ঘোষণা

২ আগস্ট ২০২৬ রাত ০৬:০৬:১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু নভেম্বরে, পরীক্ষা ডিসেম্বরে

ঢাবিতে ভর্তি আবেদন শুরু নভেম্বরে, পরীক্ষা ডিসেম্বরে

২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৫৫:১০

প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ ১ অক্টোবর নির্ধারণ

প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ ১ অক্টোবর নির্ধারণ

২ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩৭:২২

অক্টোবরে নয়, আগস্টেই যোগদানের সময় চান সহকারী শিক্ষকরা

অক্টোবরে নয়, আগস্টেই যোগদানের সময় চান সহকারী শিক্ষকরা

২ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩২:৩৪

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

১ আগস্ট ২০২৬ রাত ০৯:০১:২৭

জুলাই মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক্ষামন্ত্রী

জুলাই মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক্ষামন্ত্রী

১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৪:৫৫

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

২৭ জুলাই ২০২৬ রাত ১১:২৩:২৪

১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:০০:৪৫

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু

২৭ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:২৪

1–15 / মোট 174টি সংবাদ | পৃষ্ঠা 1 / 12
শিরোনাম
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম এসএসসির রেজাল্টের অপেক্ষায় সারাদেশ সৌদিতে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনই বাংলাদেশি সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত, সবার বাড়ি নওগাঁ রামপালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নবীনগরে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার আমি কিছুই জানি না, দল থেকেও বলা হয়নি: ফখরুল বাণিজ্য বিশ্লেষণ ও নীতি প্রণয়নে এআই ব্যবহারে ৫ দিনের প্রশিক্ষণ শুরু তিলে তিলে জমানো ২ লাখ টাকা উইপোকার পেটে, সর্বস্ব হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম এসএসসির রেজাল্টের অপেক্ষায় সারাদেশ সৌদিতে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনই বাংলাদেশি সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত, সবার বাড়ি নওগাঁ রামপালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নবীনগরে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার আমি কিছুই জানি না, দল থেকেও বলা হয়নি: ফখরুল বাণিজ্য বিশ্লেষণ ও নীতি প্রণয়নে এআই ব্যবহারে ৫ দিনের প্রশিক্ষণ শুরু তিলে তিলে জমানো ২ লাখ টাকা উইপোকার পেটে, সর্বস্ব হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি