কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩৯:৩১
ছবি: অভিযুক্ত মফিজুল হক মাসুদ
গাজীপুরের কাশিমপুর এলাকায় ছয় মাসের এক দুগ্ধপোষ্য শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এই অমানবিক পৈশাচিক কর্মকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত মফিজুল হক মাসুদ (৫৯) গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্ধুরা গ্রামের মৃত জমিরউদ্দীন শেখের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার একই বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো। গতকাল দুপুরে অভিযুক্তের তিন বছরের মেয়ে শিশুটিকে কোলে নিয়ে তাদের রুমে যায়। রুমে যাওয়ার দশ মিনিট পর থেকেই শিশুটি অস্বাভাবিক চিৎকার করতে থাকে। পরে শিশুটির বাবা গিয়ে তাকে নিয়ে আসে। কিন্তু কোনভাবেই শিশুটির চিৎকার না থামায় তাদের সন্দেহ হয়। তারা শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহৃ দেখতে পান। পরে রাতেই জিরানি বাজার এলাকায় অবস্থিত নাসিরউদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় ওই শিশুকে। কর্তব্যরত ডাক্তার বলেন যে শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে। রাতেও শিশুটি কান্নাকাটি করে এবং শরীরে জ্বর চলে আসে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, রাতেই আমরা অভিযুক্তের স্ত্রীকে বিষয়টি জানাই। কিন্তু তিনি প্রথমে বিশ্বাস করেননি। পরে আজকে সকাল ৯ টার দিকে অভিযুক্তের স্ত্রীসহ আমরা শিশুটিকে নিয়ে শেখ ফজিলাতুন্নেছা মোজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার বলেন যে শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে।
তিনি বলেন, বাসায় এসে জরুরি সেবা ৯৯৯ কল দিলে কাশিমপুর থানার পুলিশ অভিযুক্তকে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল লিটন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্ততি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।