মোঃ শাহপরান, কসবা আখাউরা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ রাত ০৭:২১:১১
কসবায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা সেবনকালে ছবির মিয়া (৩০), পিতা ফিরোজ মিয়া এবং গাঁজা বিক্রির অপরাধে কল্পনা বেগম (৪৫), স্বামী আলমগীর মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কসবা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।