নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ০৭:৫৪:০০
দুই দিনের সফরে নিজ এলাকায় আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে আসছেন। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এ সফরকে ঘিরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শুক্রবার প্রতিমন্ত্রী নিজ বাসভবনে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে প্রধান অতিথি হিসেবে নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়কের উদ্বোধন করবেন। একই দিন তিনি গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
শনিবার সকালে শেরপুর ইউনিয়নের শেরপুর তুরন্দীপাড়া এলজিইডি সড়ক থেকে আব্দুল হাকিম বেপারী বাড়ি ও ভোটকেন্দ্রের সম্মুখ দিয়ে আব্দুর রশিদ মাতব্বরের বাড়ি পর্যন্ত এইচবি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া নান্দাইল ইউনিয়নের সাভার মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে এমডি আব্দুল হাকিমের বাড়ি পর্যন্ত এইচবি সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এ ছাড়া শনিবার বিকেলে চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নান্দাইলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।