ওমর ফারুক সোহাগ, কক্সবাজার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ০৬:৩৭:৪৭
টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক, কোস্ট গার্ডের অভিযান
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ কুখ্যাত এক মানবপাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ ইয়াসিন (২৮), তিনি টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।