রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৫:২৫
সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও একটি সিআর পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইং ০৪/০৪/২০২৬ তারিখ দিবাগত রাতে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে মোঃ লাজু ওরফে নাজু প্রামানিক (২৫), পিতা- মোঃ কেনু প্রামানিক, সাং- ধাপ, সারিয়াকান্দি পৌরসভা, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়াকে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি জিন্না (৩২), পিতা- মোকাম মোল্লা, সাং- উত্তর শংকরপুর, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়াকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।