ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ০৬:৫৭:১৮
ফুলপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: দুই সেকমোকে কারণ দর্শানোর নোটিশ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বহিঃবিভাগে দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে সরকারি ব্যবস্থাপত্রে এসব ওষুধ লিখেছেন অভিযুক্তরা। এ ঘটনায় গত বুধবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী আচরণ এবং শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়।
নোটিশপ্রাপ্ত দুই সেকমো হলেন মফিজুর রহমান ও সাব্বির হোসাইন। তাদের দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে একই অভিযোগে দুইজন মেডিক্যাল অফিসারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, অপচিকিৎসা এবং সেকমোদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।