ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:১৬:৩০
ছাতকে বিদেশি মদসহ ২ জন ও চুরি মামলার এক আসামি গ্রেফতার
সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ দুইজন এবং চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ ২০২৬) ছাতক থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রহিম মিয়া (৪৩), পিতা মৃত বশির মিয়া, গ্রাম মন্ডলীভোগ দক্ষিণ, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ এবং মো. জুবেদ আলী (২৫), পিতা ইন্তাজ আলী, গ্রাম নেতরছই, ইউপি নরসিংহপুর, থানা দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জ।
এ ঘটনায় ছাতক থানায় মামলা নং-১০, তারিখ ৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, জিআর নং-৫৯; ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু রয়েছে।
এছাড়া একই দিনে চুরি মামলার অভিযানে জালাল আহমদ প্রকাশ শহিদ (৪৪) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হরিপুর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুর রহিম প্রকাশ কালাই। তার বিরুদ্ধে ছাতক থানার এফআইআর নং-১১, তারিখ ৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ; পেনাল কোডের ৪৫৭/৩৮০/৫১১ ধারায় মামলা রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।