নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪০:৩৭
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটাপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।