পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ রাত ০৬:১০:৪৯
পীরগঞ্জে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ৬ষ্ঠ বছর পূর্তি উদযাপন করল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কাশেম স্যার মেমোরিয়াল স্কুল। এ উপলক্ষে প্রতিষ্ঠানের মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌরশহরের জগথা এলাকায় স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বৃত্তিপ্রাপ্তদের সাফল্যে অভিনন্দন জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিস আলী, কাশেম স্যার মেমোরিয়াল স্কুলের পরিচালক এ.জি.এম দেলওয়ার হোসেন জুয়েল, কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক শামীমা বিনতে আকবর, শিক্ষক নূরনবী চঞ্চল, অভিভাবক সদস্য সোহাগ চৌধুরী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় এবং সহকারী শিক্ষক মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।