মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ২১ মে ২০২৬ বিকাল ০৪:৫১:৪৮
টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম. এ. আউয়াল, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর টঙ্গীবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, অস্থায়ী পশুর হাট, ড্রেজার কার্যক্রম ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, জনগণ সচেতন না হলে প্রশাসনের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।