সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ রাত ০৭:৩৪:৪১
কলকাতার হোটেলে আগুনে সাভারের বাবু নিহত
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে একজন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু নিহত হন।
স্বজনরা জানান, বাবু কসমেটিক দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন। তিনি কলকাতার মির্জা গালিব স্ট্রিটের তিনতলার শিখা ইন হোটেলে উঠেছিলেন। কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তার।
নিহত বাবুর আট বছরের এক কন্যা ও পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে। মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
বাবুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতার আহ্বান জানান স্বজনরা।
কলকাতার এই অগ্নিকাণ্ডে আরও অন্তত আটজন আহত হয়েছেন। প্রিয়জনকে হারিয়ে আহমেদ বাবুর পরিবার এখন অপেক্ষায়-কখন দেশে ফিরবে তার মরদেহ।