নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ দুপুর ০১:৫২:০২
ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ মার্চ মঙ্গলবার উপজেলার কুটুমবাড়ি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাদী চকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাজিব হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, মৎস কর্মকর্তা রিমা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাসেল কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ন আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান, আউটডোর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আতিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি খায়রুল খন্দকার, সহ-সম্পাদক কামরান পারভেজ ইভান, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম শিপন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, সদস্য শহিদুল, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ সহ সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ।