অজিত কুমার দাশ, ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৬:১৭:১০
ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলার দুই আসামি গ্রেফতার
ছাতক উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ছাতক থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলা নং-২১(২)/২০২৬-এর দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—বদরুল ইসলাম (৩৮), পিতা-আলা উদ্দিন এবং কামাল (৫০), পিতা-রোয়াব আলী। তারা উভয়েই মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মামলার পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।