মো: আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ দুপুর ০১:০৩:০৭
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় নবীনগরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় নবীনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন ইব্রাহিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইনামুল হক কুতুবী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈদগাহ কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম ও মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান টিটু, জামায়াত নেতা মুকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের জামাত শেষে খুতবা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।