নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৭:১২
সিদ্ধিরগঞ্জে আল-আমীন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় মোঃ আল আমিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল আমিন নেত্রকোনা জেলার বাসিন্দা এবং দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। নিহত আলামিন নেত্রকোনা জেলার খানিয়াজুরী এলাকার মৃত আব্দুল রহিম মিয়া ছেলে। নিহত আলামিন পরিবারসহ স্থানীয় বাসিন্দা আব্দুল হাই মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার সময় এক ব্যক্তি আলামিনকে তার নিজ অফিসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন সাহা জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানান পুলিশ ।