নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৯:১৫
নৌ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ চট্টগ্রাম বন্দর শ্রমিকদের
চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরের কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সেখানে গেলে শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি।
উপদেষ্টার গাড়িবহর বন্দরের ৪ নম্বর গেটে পৌঁছালে তার গাড়িবহর
আটকে শ্রমিকরা বিক্ষোভ করেন। উপদেষ্টাকে ঘিরে ভুয়া, ভুয়া স্লোগানদেন শ্রমিকরা।
৪ ফেব্রুয়ারি বুধবার বন্দর কর্তৃপক্ষ একটি চিঠি দেয় ।
চিঠিতে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা,
আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলেন।
এদিকে নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে আসার খবর পেয়ে
সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শত, শত শ্রমিক-কর্মচারী
চট্টগ্রাম বন্দর ভবনের অদূরে ৪ নম্বর জেটিগেট থেকে কাস্টমস মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান
নেয়। নৌপরিবহন উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশপাশ থেকে আন্দোলনরত
শ্রমিক-কর্মচারীরা বেরিয়ে আসেন। তারা স্লোগান দিতে দিতে গাড়িবহর আটকে দেন। প্রায় ১৫
মিনিট আটকে থাকার পর পুলিশ চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাড়িগুলোকে বন্দর ভবনের
ভেতরে নিয়ে যায়।
বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত
আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে
গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।