ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৭:৫০:০৪
আশুগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বুধবার (১৭ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু মিয়া। তিনি অভিযোগ করেন, মামলার অন্যতম আসামি এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. মাসুদ আলম অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেছেন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৪ জুন আশুগঞ্জ উপজেলার খাড়াসাড় এলাকায় বিএনপি নেতা রুস্তম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার ভাই সোহেল আহমেদ বাদী হয়ে এনএসআই কর্মকর্তা মো. মাসুদ আলমসহ ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল আলম চৌধুরী বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”