কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:২৬
বাউবির এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ আগামীকাল (২৪ এপ্রিল) শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে।
এই পরীক্ষা সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ৩১,৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন, যার মধ্যে ২০,১৫৯ জন পুরুষ এবং ১০,৮৯৩ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি, বাউবি থেকে একটি ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
পরীক্ষার বিস্তারিত তথ্য এবং অন্যান্য আপডেট বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।