কসবা আখাউরা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ রাত ০৮:৪৫:৩২
কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার কল্যাণসাগর পূর্বপাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা এজাহারের ভিত্তিতে কসবা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।