নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ দুপুর ০১:১৮:৫৪
কৈমারীতে রথের বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের এইচ/কিউ হতে রথের বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকালে চেইনেজ ১৪৮০ থেকে ৩৬০০ মিটার পর্যন্ত এই সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনসহ স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় গতি ফিরবে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জলঢাকা, নীলফামারীর বাস্তবায়নে এই উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের দাবি জানান।