সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ বিকাল ০৫:২৭:২৯
হবিগঞ্জে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
জানা গেছে, হবিগঞ্জ ও মৌলভীবাজার মোটর মালিক গ্রুপের মধ্যকার বিরোধ নিষ্পত্তি না হওয়ায় ধর্মঘট চলমান রয়েছে। এর আগে প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় পুনরায় এ কর্মসূচি শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ধর্মঘটের কারণে হবিগঞ্জ বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাতায়াত করছেন।
যাত্রীদের অভিযোগ, হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী মানুষ বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমাধানের উদ্যোগ না হলে ধর্মঘট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।