সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদেই জয়ী আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেল, ভোট দিয়েছেন ৮৫৯ আইনজীবী
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৪০
বগুড়া বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের নিরঙ্কুশ জয়
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫টি পদেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বগুড়ার গওহর আলী বার ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. রেজাউল বারী তারা ও অ্যাডভোকেট মো. রহমতুল বারী তালুকদার, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ ও অ্যাডভোকেট আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ) বিজয়ী হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. আশাবুজ্জামান আশিব, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহেল কাফী এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. আল-আমিন (রাসেল)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন, অ্যাডভোকেট সুলতানা খাতুন ও অ্যাডভোকেট মো. সেলিম রানা।
নির্বাচনে মোট ৯৫৩ জন ভোটারের মধ্যে ৮৫৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের পাশাপাশি বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সহকর্মী আইনজীবীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণ এবং বার সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।