মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ বিকাল ০৪:১২:১৭
শ্রমিক সংকটে কৃষকদের পাশে বাংলাদেশ কংগ্রেস, কাদা-পানিতে নেমে ধান কাটলেন নেতাকর্মীরা
এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলটির রংপুর জেলা নেতা মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীর উদ্যোগে শ্রমিক কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতাকর্মীরা মাঠে নেমে বিনামূল্যে ধান কাটার কাজে অংশ নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া জমিতে এক হাঁটু কাদা-পানির মধ্যেও নেতাকর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটছেন। শুধু ধান কাটাই নয়, ধান বাঁধাই ও বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজেও সহযোগিতা করছেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, সার, বীজ, সেচ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বাংলাদেশ কংগ্রেসের এ উদ্যোগে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান।
বাংলাদেশ কংগ্রেসের নেতারা বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সংকটের সময়ে কৃষকের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পাশাপাশি কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।