সিনিয়র গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৯:২১
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬১৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৭১ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার বাঁধন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও এলাকার সুলতান মীরের ছেলে মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মাসিমপুর এলাকার শামসুল আলমের ছেলে শাহাদত (৩৬)।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল ব্রীজপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ৬১৫ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৭১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।