সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৬:৩৬:২৯
সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়রা সেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত আব্দুস সালাম বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।