কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ রাত ০৭:৪২:০৫
গাজীপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত দামে অকটেন ও ডিজেল বিক্রির অভিযোগে আলী এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফাইজা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জমজম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আলী এন্টারপ্রাইজ তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আলী এন্টারপ্রাইজ জরিমানার টাকা পরিশোধ এবং বৈধ কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে দোকান খোলার অনুমতি নিতে পারবে।