মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ সকাল ১১:১২:৩৩
মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর ঈদগাহে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতর এর তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৬টা ৩০মিনিটে, ২য় জামাত ৭টা ৩০মিনিটে এবং ৩য় জামাত সকাল ৮টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন,মাওলানা শাহাব উদ্দিন।
শনিবার (২১ মার্চ) শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) পৌর ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত পড়েছেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন প্রমুখ।
এছাড়াও জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।