নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ রাত ০৭:৪৭:৩৬
পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক
নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিশায়ারটেক নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।
পুলিশ জানায়, আটকরা বুধবার (২২ জুলাই) গভীর রাতে ঘোড়াশাল খালিশার টেক গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসে অবস্থান করছিল। গোপন সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।