নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬ দুপুর ১২:৫১:০১
মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন আলাদিন'স পার্কের কর্ণধার আলাউদ্দিন
সামাজিক কর্মকাণ্ডের জন্যও বেশ নামডাক আছে ধামরাইয়ের আলাদিন পার্কের মালিক মোঃ আলাউদ্দিনের। এবার মায়ের নামে মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু করে প্রশংসায় ভাসছেন তিনি।
ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় প্রায় ১৫ বিঘা জমিতে “মসজিদে রাবেয়া” ও মাদ্রাসা নির্মাণের মহতী উদ্যোগ নিয়েছেন তিনি।
প্রকল্পের নকশায় দেখা যায়, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটির পাশাপাশি থাকবে সুপরিকল্পিত মাদ্রাসা ভবন, প্রশস্ত নামাজের স্থান, শিক্ষার্থীদের জন্য আবাসন এবং মনোরম পরিবেশ। এলাকাবাসীর প্রত্যাশা, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ শিক্ষা ও ইবাদতের কেন্দ্র হয়ে উঠবে।
ধামরাইয়ের জয়পুরা এলাকায় তার প্রতিষ্ঠিত আলাউদ্দিন হাসপাতাল সেবার নির্ভরযোগ্য ঠিকানা। স্বপ্ন যখন মানবকল্যাণে নিবেদিত হয়, তখনই তা হয়ে ওঠে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।