সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ সকাল ১১:৪২:৫৭
ঈদযাত্রায় স্বস্তির ছোঁয়া, সিরাজগঞ্জ মহাসড়কে নেই ভোগান্তি
ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল শুরু হলেও সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ মহাসড়কে এবার দেখা যাচ্ছে স্বস্তির চিত্র। ঢাকা-বগুড়া-রংপুর-রাজশাহী মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর নেই। বাস-ট্রাকের ছাদ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে পরিবার-পরিজনের কাছে ফিরছেন মানুষ। সবার গন্তব্য প্রিয়জনের কাছে ঈদ উদযাপন।
যাত্রীরা বলছেন, আগের বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন তারা। দীর্ঘ ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারায় খুশি সবাই।
চালকরা বলছেন, ঢাকা থেকে যমুনা সেতুর পূর্বপাড় পর্যন্ত কিছুটা ধীরগতি থাকলেও পশ্চিমপাড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হাইওয়ে পুলিশ বলছেন,আপনারা জানানো যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বা হাটিকুমরুল গোল চত্বর উত্তর বঙ্গের প্রবেশধার এখানে শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গের ৩/৪ জেলার গাড়ি এই হাটিকুমরুল হয়ে প্রবেশ করে। এখানে প্রচুর লোকের চাপ আছে আপনার জানেন যে লোক জন ঘর মুখি মানুষ পরিবারের সঙ্গে ঈদ করার জন্য মর্মে ঘরে ফিরছে। একেবারেই বলা যায় যে নির্বিঘ্নে তারা ঘরে ফিরছে।