মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৯:৪২
ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ ও মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরই অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায়ও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে কালামপুর যুবক সমিতির আয়োজন আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
আয়োজিত ফুটবল খেলার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় প্যারাডাইস এফসি সাটুরিয়া (বনাম) সোনালী অতীত ধামরাই । গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে মাঠে ছিল ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ঘিরে স্থানীয় এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উক্ত খেলায় টানটান উত্তেজনায় টাইব্রেকারে গড়ায় পরে ০ - ১ - গোলে প্যারা ডাইস এফ,সি, সাটুরিয়াকে, হারিয়ে সোনালী অতীত ধামরাই দল বিজয়ী হয়। উভয় দলকে একটি করে মোটরসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়।