রফিকুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ৮ জুন ২০২৬ রাত ১০:৩৯:০৬
নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে গাছের চারা বিতরণ
সোমবার (৮ জুন) সকালে নান্দাইল এডিপি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিশুদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজী, মজুমদার প্রবাল, শামসুজ্জামান বাবুল, রমেশ কুমার পার্থ, হান্নান আল আজাদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তা বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলায় সবুজায়ন কার্যক্রম জোরদার করতে সংস্থাটি কাজ করছে। এ লক্ষ্যে পর্যায়ক্রমে ২২ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা করে বড় করে তোলার জন্য শিশু ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।