মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ সকাল ১০:৪৪:৩৯
প্রায় ২০ বছর ধরে মৌলভীবাজারের সৌদির সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহার নামাজ পড়েছেন নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ ২০ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
২০ মার্চ শুক্রবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার এক বাড়ির আঙিনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী জানান, সৌদির সাথে মিল রেখে নয় বরং কোরআন-হাদিসের আলোকে এ দিন উদযাপন করেন তারা। মুসল্লিরা আগামীতে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রায় ২০ বছর ধরে মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় এভাবে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।