টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে:
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:৩৩
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) টঙ্গীবাড়ী বাজারের পপুলার চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল হক ডাবলু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ব. ম. শামীম, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হোসেন শেখ, ভিপি আব্দুল হাই, আকতার হোসেন লাকুড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি আকবর হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, যুবদল নেতা শেখ সাব্বির, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মো. রতন, খোলা কাগজের মো. জসিম, নয়া দিগন্তের আব্দুস সালাম, নাগরিক টিভির জুয়েল রানা, মোহনা টিভির মো. সুজন, যমুনা টিভির আরাফাত রায়হান সাকিব, লাখো কণ্ঠ পত্রিকার শ্রীকান্ত দাসসহ টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার, সদস্য এম. আর. খান মিলন, আনিসুর রহমান, বাবু হাওলাদার, জেসমিন সুইটি, জাকির কাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, টঙ্গীবাড়ীর উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরতে প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।