শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৭:২৫
ফরাজীকান্দি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ
জেলেদের জীবনযাত্রা নির্বাহে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন।
সংক্ষিপ্ত আলোচনায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, জাটকা সংরক্ষণে সরকারের এই সহায়তা কার্যক্রম জেলেদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জেলেদের উদ্দেশে বলেন, জাটকা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে এবং নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। জাটকা সংরক্ষণ করা হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং এর সুফল জেলেরা নিজেরাই ভোগ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার, ইউপি সদস্য ইসমাইল হোসেন, সরোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।